আমি দূর হতে তোমারে দেখেছি Ami Dur Hote Tomare Dekhechi
তাল: কাহারবা (৮ মাত্রা)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
[আমি দূর হতে তোমারে দেখেছি,
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি]-২
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
[ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল]-২
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি।।
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
কস্তুরী মৃগ তুমি,যেন কস্তুরী মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি।
[ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য]-২
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
[আমি দূর হতে তোমারে দেখেছি,
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি]-২
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
[ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল]-২
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি।।
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
কস্তুরী মৃগ তুমি,যেন কস্তুরী মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি।
[ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য]-২
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।