কাল কিছুতেই ঘুম এলোনা Kal Kichutei Ghum Elona (1982)

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
কাল কিছুতেই ঘুম এলোনা
ঘুম এলোনা ঘুম এলোনা
ওই চোখ,ওই মুখ,ওই মৃদু হাসিটি
মন থেকে মোছা গেলোনা
কাল কিছুতেই
ঘুম এলোনা ঘুম এলোনা।
[আজকে যেভাবে হোক খুঁজব তাকে,
জানব সে অপরূপা কোথায় থাকে]-২
[ভালো করে দেখব সে চঞ্চলাকে]-২
কেন তার নেই তুলনা
কাল কিছুতেই
ঘুম এলোনা ঘুম এলোনা।
[যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে,
লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে]-২
[মাটিতে এসেছে নেমে যে জোছনা]-২
সয়না যে তার ছলনা
ওই চোখ,ওই মুখ,ওই মৃদু হাসিটি
মন থেকে মোছা গেলোনা
কাল কিছুতেই ঘুম এলোনা
ঘুম এলোনা ঘুম এলোনা।