আমার নতুন গানের জন্মতিথি এলো Amar Notun Gaaner Jonmotithi Elo

ছায়াছবি: অশান্ত ঘূর্ণী (১৯৬৪)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: রাজেন সরকার
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
উম উম উম উম উম উম উম উম উম উম
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো বীণা বাজো
তুমি কথার মালা কণ্ঠে নিয়ে সাজো
বাঁশি বাজো বীণা বাজো
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো বীণা বাজো।
[আমায় আরো অনেক ভালোবেসে
স্বপ্ন তুমি দাঁড়াও কাছে এসে]-২
লেখো নতুন নতুন সুরের স্বরলিপি
লেখনি যা তুমি আজো
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো বীণা বাজো।
ভাবের নেশায় মাতাল হলো
শিল্পী আমার মন
ভালো লাগার রইল নিমন্ত্রণ
[সাথি তোমার শুভ আশা আনো
ছন্দদোলায় আমায় আরো জানো]-২
এসো আমার প্রাণের গানের সভাতলে
অনুরাগে তুমি রাজো
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো বীণা বাজো।