তুমি ফিরায়ে দিয়েছ বলে Tumi Firaye Diyecho Bole

কথা: পবিত্র মিত্র
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়
[তুমি ফিরায়ে দিয়েছ বলে
ফিরে চলে যাই চলে যাই]-২
এ জীবনে মোর আর
কেহ নাই কিছু নাই।
তুমি ফিরায়ে দিয়েছ বলে
ফিরে চলে যাই চলে যাই।
[এ হৃদয়ে আছে শুধু মরু-তৃষা,
আঁধারে হারাই আমি পথের দিশা]-২
[সে পথ খুঁজিতে আমি নিজেরে হারাই]-২
তুমি ফিরায়ে দিয়েছ বলে
ফিরে চলে যাই চলে যাই।
এসেছিল কাছে কোনো মধু তিথি,
ছিল কত মায়া ছিল ওগো প্রীতি।
[হারায়ে যে গেল তারে খুঁজিনি,
শেষ হলো কবে সে তো বুঝিনি]-২
[বুঝিতে চাওনি তুমি,কী যে আমি চাই]-২
তুমি ফিরায়ে দিয়েছ বলে
ফিরে চলে যাই চলে যাই।
এ জীবনে মোর আর
কেহ নাই কিছু নাই।
তুমি ফিরায়ে দিয়েছ বলে
ফিরে চলে যাই চলে যাই।