ওগো সিঁদুর রাঙা মেঘ Ogo Sindur Ranga Megh (1970)

কথা: কামাখ্যা ঘোষ
সুর: নচিকেতা ঘোষ
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
ওগো সিঁদুর রাঙা মেঘ
কী দেখছ যমুনায়?
বলো কী দেখছ যমুনায় ?
রাই আমাদের করছে সিনান
লজ্জা পাবে হায়
ওগো সিঁদুর রাঙা মেঘ।
[ওগো ময়ূর আর কি কোথায়ও
নেই কোনো ঠাঁই,নেই লাজের বালাই]-২
ও তুই নাচ দেখাবার ছল করে
কী দেখিস নিরালায়,
রাই আমাদের করছে সিনান
লজ্জা পাবে হায়
ওগো সিঁদুর রাঙা মেঘ।
বলো গো কেমনে রাই বসন ছাড়ে
হায় বেলা চলে যায়,যাবে সে যে অভিসারে
বলো গো কেমনে রাই বসন ছাড়ে
[ওগো হরিণ কেন রে তোর
আঁখির তারা আজ পলকহারা]-২
যদি শ্যাম জানতে পারে
বাঁধবে তোরে শিকল দিয়ে পায়।
রাই আমাদের করছে সিনান
লজ্জা পাবে হায়
ওগো সিঁদুর রাঙা মেঘ।