যেদিন আমি হারিয়ে যাব Jedin Ami Hariye Jabo

অ্যালবাম: ভালোবাসার গল্প
কথা: প্রবাসী বিনয়কৃষ্ণ
সুর: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
[যেদিন আমি হারিয়ে যাব
থাকবে আমার এ গান
এ গান গেয়ে এ গান শুনে
ভরিও এ মন এ প্রাণ]-২
[থাকবে আমার এ গান]-৫
যেদিন আমি হারিয়ে যাব
থাকবে আমার এ গান
এ গান গেয়ে এ গান শুনে
ভরিও এ মন এ প্রাণ।
[ব্যথা নিয়ে স্বরলিপি
সুর যে সাধি চুপিচুপি]-২
তাই এ গানের প্রতি কলি
উড়বে হয়ে স্মৃতির অলি
সেই অলিকে করিও তুমি
হৃদয় সুধা পান
[থাকবে আমার এ গান]-৫
যেদিন আমি হারিয়ে যাব
থাকবে আমার এ গান
এ গান গেয়ে এ গান শুনে
ভরিও এ মন এ প্রাণ।
[দিলে কত ভালোবাসা
কত আলো কত আশা]-২
দিলাম কথা গানের সুরে
থাকব তোমার হৃদয় জুড়ে
আমার ভুলের সাজা দিতে
কর না অভিমান
[থাকবে আমার এ গান]-৫
যেদিন আমি হারিয়ে যাব
থাকবে আমার এ গান
এ গান গেয়ে এ গান শুনে
ভরিও এ মন এ প্রাণ
[থাকবে আমার এ গান]-৭