Loke Bole | লোকে বলে (original song by Hason Raja | হাসন রাজা)

লোকে বলে, বলেরে…
ঘর-বাড়ি ভালা নাই আমার (২)

কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যের মাঝার
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

এই ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।
হায়রে…
এই ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।

কোথায় নিয়া রাখবা আল্লায়
কোথায় নিয়া রাখবা আল্লায়
তাই ভাবিয়া কান্দে
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর। (২)
হায়রে…
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।

আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

আগে যদি জানত হাসন রাজা
বাঁচব কতদিন।
হায়রে…
আগে যদি জানত হাসন রাজা
বাঁচব কতদিন।

বানাইত দালান-কোঠা
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)