ধন্য ধন্য বলি তারে লালন গীতি

ধন্য ধন্য বলি তারে।।

বেঁধেছে এমন ঘর।।

শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে।।

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।।

কিসে ঘর রবে খাঁটি।।

ঝড়ি তুফান এলে পরে
ধন্য ধন্য বলি তারে।।

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।।

তারে এক পাগলা বেটা।।

বসে একা একেশ্বরে
ধন্য ধন্য বলি তারে।।

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।।

লালন কয় যেতে পারি।।

কোন দরজা খুলে ঘরে
ধন্য ধন্য বলি তারে।।