দীর্ঘশ্বাস আঁধার

বৃষ্টি ঝরলে
মনে পরে তোমার কথা
কাউকে বুঝাতে পারি না

দূরত্ব বাড়িয়ে
চলে গেলে বহু দূরে!
কাছে ছিলাম কখন বুঝিনি?

আমার স্বপ্ন আজ
এলোমেলো বাতাসে ডানা মেলে
আমার এ মন খুঁজে তোমায়

তুমিতো তা জানলে না?
বুঝিলেনা আমায়
চলে গেছ তাই বহুদুরে...
একা আমি রয়ে গেলাম একা
ভালবেসে তোমায় পাইনি।

আমার স্বপ্ন আজ
এলোমেলো বাতাসে ডানা মেলে
আমার এ মন খুঁজে তোমায়।