দু’চোখের অন্তরালে | Dui cokher ontorale lyrics
দু’চোখের অন্তরালে
হয়তো গেছো চলে
হৃদয়ের সীমানা ছেড়ে
পারোনি যেতে দূরে।
কিছু কিছু স্মৃতি থাকে
পিছু কভু ছাড়ে না
তোমার আমার ভালোবাসা
মরে যেতে পারে না।
তুমি হও যত অভিমানী
একদিন জানি কাছে আসবে।
তোমার চোখের চাহনিতে
দেখিনি তো কামনা
তোমার বুকে প্রেম ছিল
ছিল না তো ছলনা।
তুমি হও যত অভিমানী
একদিন জানি ভালবাসবে।