গড়বো বাংলাদেশ কন্ঠঃ এমিল কথাঃ কান্তি অনন্ত নুজহাত ব্যান্ডঃ শূন্য

আরো সাহস করে মাঠে নামো আজ
সবাই একি সাথে জেগে উঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।
গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালোবাসা।
এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।