Rongila Rongila Rongila re | রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা lyrics


রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে বন্ধু
কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
তুমি হইও গাঙ রে বন্ধু
আমি গাঙের পানি
জোয়ারে ভাটাতে হবে
নিতই জানাজানি রে বন্ধু
নিতই জানাজানি
তুমি হইও ফুল বন্ধু
আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া মাতেলা রে
হইয়া পাগেলারে
সেকালে কইছিলোরে বন্ধু
হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া
ফুইটা রব সাথে রে
ফুইটা রব সাথে
খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি
(হায় হায় রে…)
ডুইবা গেলো বেলা রে
ডুইবা গেলো বেলা
—————-

Kotota poth perole tobe | কতটা পথ পেরোলে তবে lyrics

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা।।
কত বছর পাহাড় বাঁচে ভেঙেগ যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।।
কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।।