রেসিপি নং-১: নারকেলের দুধে খাসির রেজালা নারিকেলের দুধে খাসির রেজালা তৈরির রেসিপি





উপকরণ :

১. খাসির মাংস ১ কেজি,

২. পেঁয়াজ কুচি ১ কাপ,

৩. আদা বাটা ২ টেবিল-চামচ,

৪. রসুন ১ চা-চামচ,

৫. এলাচি ৪টি,

৬. দারুচিনি ২ টুকরা,

৭. দই ১ কাপ,

৮. তেল বা ঘি আধা কাপ,

৯. চিনি ১ টেবিল-চামচ,

১০. লবণ পরিমাণমতো,

১১. নারকেলের দুধ দেড় কাপ,

১২. দুধ (রুচি অনুসারে),

১৩. কাঁচা মরিচ ৫টি,

১৪. নারকেল কুচি ২ টেবিল-চামচ।

প্রণালি :

পেঁয়াজ বাদামি করে ভেজে এর অর্ধেকটা অন্য পাত্রে তুলে রাখতে হবে। এরপর তেলে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে দুধ, কাঁচা মরিচ, নারকেল কুচি ছাড়া বাকি সব মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কিছুটা নরম হয়ে এলে দুধ মিশিয়ে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। মাংস মাখা-মাখা হয়ে এলে তাতে নারকেল কুচি, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে চল্লিশ মিনিট রাখতে হবে। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন। ইচ্ছে হলে উপরে বেরেস্তাও দিতে পারেন, তবে এতে বেরেস্তার
কড়া ঘ্রাণে নারকেলের ঘ্রাণ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।