বিফ রোগান জোস ।Tasty #Beef Rogan josh - রোগন জোশ। -টমি মিয়া'স কিচেন ।

উ পা দা ন

* দেড় পাউন্ড/৭৫০ গ্রাম গরুর মাংস/ ভেড়ার মাংস সকল পাশেই ১ ইঞ্চি পরিমাণের কিউব আকারে টুকরা করা

■ ৬ টেবিল চামচ তেল

■ ২/৩টি তেজপাতা

■ ১ চা চামচ গোল মরিচের গুঁড়া

■ দারুচিনি পাতা

■ ৪টি এলাচি

■ ৪টি লবঙ্গ, ২ চা চামচ পাপরিকা (মরিচের মত রং, ঝালবিহীন), ২ চা চামচ মরিচগুঁড়া, ১ চা চামচ আদা বাটা * ১ চা চামচ কাঁচামরিচ বাটা

আধা চা চামচ লবণ

■ ৩৫০ মি.লি. সাধারণ দই

প্রণালী

১. একটি বড় সসপ্যানে তেল গরম করুন, গরম হলে, দারুচিনি, তেজপাতা, এলাচি, গোলমরিচ গুঁড়া এবং লবঙ্গ মিশিয়ে দিন । এগুলোকে কয়েক মিনিট ধরে কুকারে হিসহিস্ শব্দ হতে দিন।

২. মাংসের টুকরোগুলো ৫ মিনিট ধরে গরম তেলে নাড়াচাড়া করুন, তারপর পাপরিকা, মরিচ, লবণ ও আদা দিয়ে আরো কয়েক মিনিট ধরে ভাজুন । ৩. অতঃপর ঘোল / সাধারণ দই মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো ১০ মিনিট মধ্যম

তাপে রান্না করুন।

৪. অল্প তাপে ১ ঘন্টা ধরে মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এভাবেই তৈরি হয়ে গেল ঘন ঝোলসস যাতে থাকবে মাংসের সুস্বাদু স্বাদ । ৫. ভাত বা রুটির সঙ্গে এই মাংসের ঝোল
খেতে ভালো লাগবে ।