টমি মিয়া'স কিচেন । শাক আলু

উপাদান

# ৫০০ গ্রাম তাজা শাক ধুয়ে পরিষ্কার ও কুচি করে কেটে নিন

■ ৬-৭টি আলু কিউব করে কাটুন

২ চা চামচ তেল

■ আধা চা চামচ হলুদ

■ লবণ এবং মরিচ পরিমাণমতো

■ আধা চামচ লেবুর রস

■ আধা চা চামচ গরম মসলা = আধা চা চামচ ধনে বাটা * আধা চা চামচ জিরা

প্রণালী

১. পানির মধ্যে আলু ভিজিয়ে রাখুন। ২. একটি বড় পাত্রে তেল গরম করুন, তাতে জিরা ভেজে নিন। কিছুক্ষণ পর পটপট শব্দ হলে তাপ কমিয়ে দিন। তারপর ভিজানো আলুর পানি ঝেড়ে নিয়ে গরম তেলের পাত্রে ঢালুন, এর সাথে প্রচুর পানি মেশান। আলুর উপরে পানি যেন ৩ ইঞ্চি পরিমাণ দাঁড়ায় । ৩. হলুদ, লবণ, মরিচ যোগ করে সেদ্ধ হতে দিন, তারপর তাপ কমিয়ে আলু নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর কুচি করে কাটা শাক মিশান, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিন । প্রয়োজনে আরো পানি দিতে পারেন ।

৪. যখন পরিবেশন করবেন তখন লেবুর রস, গরম মশলা ও কুচি করে কাটা ধনে
পাতা পাত্রে সাজিয়ে পরিবেশন করতে পারেন।