টমি মিয়া'স কিচেন । শামী কাবাব

উপাদান

৫০০ গ্রাম/১ পাউন্ড টুকরা

করা গরুর মাংস

৪ টেবিল চামচ কাজু বাদাম

গুঁড়ো

১টি মধ্যমাকৃতির পেঁয়াজ, খোসা ছড়ানো এবং কুচি করে কাটা

১ চা চামচ লবণ

■ চা চামচের এক চতুর্থাংশ কালো গোল মরিচ গুঁড়া

■ পরিমাণমত সুগন্ধি মশলা (নিচে দেখুন)

■ ২ চা চামচ মিহি পার্সলে (ধনেপাতার মত একপ্রকার পাতা)

■ ২ চা চামচ বেসন

■ ৪ মি.লি. ভেজিটেবল তেল অথবা ঘি

। ২টি বড় টুকরো করা টমেটো

■ ১টি লাল পেঁয়াজ (সালাদে ব্যবহৃত খোসা ছড়ানো ও চাকা করে কাটা

■ ১টি লেটুস শাকের অগ্রভাগ, পাতায় পাতায় ছিঁড়ে নেয়া

■ ১০-১৫টি পুদিনা পাতা খন্ড খন্ড করে কাটা সুগন্ধি মশলার মিশ্রণ

১ চিমটি দারুচিনির গুঁড়া ১ চিমটি গুঁড়া মিকচার করা মশলা (জায়ফল ও লবঙ্গ গুঁড়া)

■ আধা ইঞ্চি পরিমাণের আদা কুচি করে কাটা

প্রণালী

১. একপাত্রে মাংসের টুকরো রাখুন।

২. সকল উপাদান ও শাক একত্রে ভালো করে মিশিয়ে মাখুন। ১০ মি. এর জন্য ফ্রিজে রেখে বেশ ঠান্ডা করে নিন ।

৩. হাতে আটা মেখে মিকচার গুলো রোল করে ছোট ছোট কাবাবের মতো করুন এবং তাতে আরো আটা মেখে দিন।

৪. কাবাবগুলো ২/৩টি করে এক সঙ্গে সসপ্যানে ঘি বা তেলে ফ্রাই করুন। ফ্রাই করে এগুলো কুঁচকে গেলে ও বাদামী রংয়ের হলে নামিয়ে নিন। পরে কিচেন টিস্যু দিয়ে তেল শুষে ফেলুন।

৫. টমেটো টুকরো, লাল পেঁয়াজের গোল কুচি ছড়িয়ে, পুদিনা পাতা ছিটিয়ে ও লেটুস বিছিয়ে দিয়ে কাবাবগুলো পরিবেশন করুন।