টমি মিয়া'স কিচেন । দ্য বেঙ্গল টাইগার

উপাদান

# ৭০০ গ্রাম / দেড় পাউন্ড

মুরগির মাংস

* ৪ টেবল চামচ ভেজিটেবল

ওয়েল

■ ১টি বড় পেঁয়াজ স্লাইস করা

■ ৪ কোয়া রসুন, কুচি করা

■ ৪ টেবিল চামচ বেঙ্গল

টাইগার চাটনী

• ১ টেবিল চামচ ধনেপাতা

কুঁচি করা

১ টেবিল চামচ কাজু বাদাম

■ ১টি লেবু স্লাইস করা

এই রান্নার মত দ্রুত, সহজতর ফ্রাইড ডিশ কোথাও হবে না। এই ডিশ এডিনবরাস্থ রাজ রেস্টুরেন্টে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে। এই সাফল্যের পেছনে গোপন রহস্য রয়েছে ১৯৯৩ সালে শুরু হওয়া টমি মিয়া'র বেঙ্গল টাইগার মাংস চাটনী ব্যবহারের মধ্যে ।

প্রণালী

১. বড় ফ্রাই প্যানে ভেজিটেবল তেল গরম করুন। গরম হলে রসুন দিয়ে ১ মিনিট বা সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভাজুন তারপর পেঁয়াজ দিয়ে তা নরম ও সোনালি রঙের না হওয়া পর্যন্ত ফ্রাই করুন।

২. মুরগির মাংস যোগ করে মধ্যম তাপে ১০ মিনিট রান্না করুন ।

৩. এবার বেঙ্গল টাইগার চাটনী যোগ করে দিন এবং তা বেশ গরম ও নরম না হওয়া পর্যন্ত ভাজুন, এতে আরো ১০ মি. সময় লাগবে ।

৪. ভাত/রুটির সঙ্গে ধনে পাতা, বাদাম ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।