টমি মিয়া'স কিচেন । প্রণ কারী ইন রিচ সস্

উ পা দা ন

* ৫০০ গ্রাম গলদা চিংড়ি

১টি বড় পেঁয়াজ

■ ৪ কোয়া রসুন

১ চা চামচ বাটা আদা

■ আধা চা চামচ হলুদ বাটা

■ আধা চা চামচ মরিচ গুঁড়া

৩ টেবিল চামচ তিল তেল

■ চা চামচের এক তৃতীয়াংশ লবঙ্গ গুঁড়া

■ দারুচিনি গুঁড়া

■ চাক করে কাটা ১টি বড় আলু

■ ২টা টমেটো কুচি করে কাটা । আধাকাপ পাতলা নারকেল দুধ

■ আধা কাপ ভারী নারকেল দুধ

• ১ টেবিল চামচ ধনে পাতা কুচি করে কাটা ও লবণ

প্রণালী

১. একটি সসপ্যানে তেল দিন।


বার্মীজ কারীর প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তেঁতুলের পেস্ট
এবং এগুলো একত্র ব্লেন্ড করা। আসল ফ্লেভারের জন্য তিল তেল অবশ্যই ব্যবহার
করতে হবে।

২. ইলেকট্রিক ব্লেন্ডারে আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট তৈরি করুন। হলুদ মরিচ গুঁড়া এর সঙ্গে ভালো করে মিশ্রিত করুন ।

৩. মিশ্রনটি সাবধানে গরম তেলে দিন, তাপ কমিয়ে ভালো করে নাড়ুন, ঢাকনা বন্ধ করে ১৫ মি. ধরে ধীরে ধীরে সিদ্ধ হতে সময় দিন একেবারে শুকনা হতে দেবেন না, একটু পানি মিশিয়ে দিন উপাদানগুলো ভালোভাবে লাল হলে তেল থেকে আলাদা করুন।

৪. এবার লবঙ্গগুঁড়া, দারুচিনি, আলু এবং টমেটো মিশান ও ভালোভাবে নেড়ে ঢেকে দিন এবং ১ মিনিট রান্না করুন।

৫. পাতলা নারকেল দুধ দিন, এবং অল্প অল্প তাপে সিদ্ধ হওয়া অবস্থায় ১০ মিনিট রাখুন। ৬. ঘন নারকেল দুধ মিশান এবং ২/৩ মিনিট ধরে সিদ্ধ করুন, মিকচারটি ঘন হবে। চিংড়ি ও ধনেপাতা দিন এবং আরো ১ মিনিট রান্না করুন। এ সময় লবণ দিন। ৪. চেখে দেখুন, প্রয়োজনে স্বাদমত লবণ দিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।