টমি মিয়া'স কিচেন । ভুনা চিকেন উইথ পাইনঅ্যাপল

উপাদান

■ ২ টুকরা হাড়ছাড়া মুরগির

বুকের মাংস

* ১ টি বড় পেঁয়াজ

■ ১টি রসুনের কোয়া বাটা

● ১ চা চামচ আদা বাটা

■ ১ চিমটি গোটা জিরা

■ ৮-১০ টেবিল চামচ ভেজিটেবল তেল

কোয়ার্টার চামচ গরম মসলা ১টি টমেটো

■ কোয়ার্টার চা চামচ

গোলমরিচ গুঁড়া

১টি ছোট আনারস টুকরো করা

২ চা চামচ লাল মরিচ

■ ১ চা চামচ হলুদ

■ ২ চা চামচ কারি পাউডার

■ ২ চা চামচ পাপরিকা

■ ১ চিমটি ধনে

# ২-৩ কাপ পানি

■ স্বাদমত লবণ

প্রণালী

১. পেঁয়াজ ও জিরা ভেজে বাদামি রঙের করুন। এতে বাটা আদা ও রসুন দিয়ে কয়েক মিনিট রান্না করুন।

২. টমেটো, লাল মরিচ, পাপরিকা, হলুদ, কারি পাউডার এবং লবণ দিয়ে ৫ মিনিট নেড়েচেড়ে দিন।

৩. এবার মুরগি দিয়ে ৫-১০ মিনিট নেড়েচেড়ে রান্না করুন, পানি মিশিয়ে ১০-১৫ মিনিট সেদ্ধ করুন মুরগি ।

৪. কাঁচামরিচ, আনারস যোগ করে আরো ৫ মিনিট রান্না করুন। ৫. এক চিমটি ধনে এবং গরম মসলা দিয়ে পরিবেশন করুন।