টমি মিয়া'স কিচেন ওরিয়েন্টাল চিকেন

হংকং-এর রান্না প্রণালী প্রাচ্য দেশীয়ে প্রভাবে সংমিশ্রিত। এই ডিশটি দ্রুত ও সহজ

উপাদান

২ টেবিল চামচ সয়াসস

■ ২ টেবিল চামচ লেবুর রস

■ আধা চা চামচ আদাবাটা

■ ৪ টুকরো বড় মুরগির মাংস

■ ৩টি মাঝারি পেঁয়াজ কুঁচি কাটা করা

৩ টেবিল চামচ ভেজিটেবল
তেল।

■ ২৫ গ্রাম ময়দা

■ লবণ, মরিচ পরিমাণমত

প্রণালী

১. সয়াসস, লেবু এবং আদা একত্রে মিশান। ২. তাপ নিরোধক ঢাকনাযুক্ত পাত্রে মাংস পিসগুলো রাখুন, সস তাতে ঢালুন এবং দুই ঘন্টা রেখে দিন।

৩. ওভেনে ১৯০ সে.গ্রে./ ৩৭৫ ফারেনহাইট / গ্যাসমাস ৫ এ তাতিয়ে নিন।

৪. গরম তেলে পেঁয়াজ নরম ও সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজুন।

৫. মাংস পিসগুলো সয়াসস হতে তুলে ঝর ঝরে করে নিন এবং তাতে ময়দার প্রলেপ দিন (Coating)। বাদামী রং এর না হওয়া পর্যন্ত
ফ্রাই করুন। সিরকায় ভেজানো মাংস সংরক্ষিত করুন।

৬. পাত্রে পেঁয়াজ দিন, মুরগির মাংস সেখানে দিন এবং তার ওপর মেরিনেট (সিরকায় ভেজানো মাংস) ঢালুন। তারপর ঢাকানাযুক্ত পাত্রে ওভেনে রেখে ৩০-৪০ মি. ধরে
মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

৭. ভাতের সঙ্গে পরিবেশন করুন।