টমি মিয়া'স কিচেন বালতি চিকেন

উপাদান



■ ৬৭৫ গ্রাম মুরগির মাংস

■ ২ টেবিল চামচ ভেজিটেবল

অয়েল

■ ৪ কোয়া রসুন কুচি করা

■ ২২৫ গ্রাম কুঁচি করে কাটা পেঁয়াজ

৩ টেবিল চামচ বালতি

পেস্ট

■ ১ টেবিল চামচ টমেটো

পেস্ট

■ ৪টি তাজা কাচা মরিচ কুঁচি

করে টুকরা করা

১টি লাল বা সবুজ

ক্যাপসিকাম

■ ২ চা চামচ গরম মশলা

১ চা চামচ পাপরিকা

. লবণ স্বাদমত

বর্তমানে বালতি চিকেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি লোহার কড়াইয়ে চিরাচরিত প্রথায় প্যানে পরিবেশন করা হতো বলে নাম বালতি চিকেন। এটি সচরাচর উচ্চতাপে রান্না করা হয় এবং খুব দ্রুত তৈরি করা যায় । সকল আয়োজন সহ রান্না করতে ২০/২৫ মিনিটের বেশি সময় ব্যয় হবে না। বাজারে বালতি মশলা পেস্ট পাওয়া যায় যা আপনার এ রান্নার ঝামেলা কমাবে ।

প্ৰণালী

১. তেল বড় প্যানে গরম করুন।

২. ১ মিনিট ধরে এতে রসুন নেড়ে চেড়ে ভাজুন তারপর পেঁয়াজ মেশান। মধ্যম তাপমাত্রায় ১০ মিনিটের মতো সময় ধরে এটি গরম ও বাদামি রঙের না হওয়া পর্যন্ত

রান্না করতে থাকুন ।

৩. ভালো করে মশলা পেস্ট ও টমেটো কাটা মেশান ।

৪. এবার মুরগির পিসগুলো, মরিচ, লবঙ্গ উত্তপ্ত তাপে নেড়ে চেড়ে ৮/১০ মিনিট ধরে ভাজতে থাকুন ।

৫. গরম মশলা পরিমাণ মতো লবণ পাপরিকা মিশান, বেশি শুকনো মনে হলে পরিমাণ মতো পানি (গরম হলে ভালো) মিশিয়ে মাংস সেদ্ধ রান্না না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজুন। রান্না হয়ে গেলে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।