রেসিপি নং-১৩: খাসির ভুনা কাবাব খাসির মাংস ভুনা || Perfect Mutton Vuna Recipe
উপকরণ :
১. খাসির মাংস ১ কেজি,
২. তেল পরিমানমতো,
৩. তেজপাতা ১টি,
৪. এলাচ ২টি,
৫. দারচিনি ২ সেঃমি ৩ টুকরা,
৬. লবঙ্গ ২টি,
৭. পেয়াজ স্লাইস ২ কাপ,
৮. জিরা বাটা ২ চা-চামচ,
৯. জয়ত্রি বাটা কোয়াটার চা-চামচ,
১০. আদা বাটা ২ চা-চামচ,
১১. রসুন বাটা ২ চা-চামচ,
১২. ধনিয়া বাটা ২ চা-চামচ,
১৩. গোলমরিচ বাটা ১ চা-চামচ,
১৪. টক দই ১ কাপ।
প্রণালি :
মাংস পাটায় ছেঁচে কিমা করুন। তেলে তেজপাতা, গরম মসলা ও পেয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ হারকা বাদামি রং হলে তুলে রাখুন। এক চা-চামচ জিরা তেলে অল্প ভেজে পেঁয়াজের সাথে তুলে রাখুন। ভাজা পেয়াজ ও জিরা বেটে রাখুন। এবার তেলে মাংস দিয়ে ভাজুন। মাংস ভাজা হলে অন্যান্য বাটা মসলা, দই, ও লবণ মাংসে দিন মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিন। ঢেকে মৃদু আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষান। নামাবার আগে বাটা পেঁয়াজ ও গরম মসলা দিয়ে অল্পক্ষন কষিয়ে তেল মাংসের উপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভুনা কাবাব