টমি মিয়া'স কিচেন চিকেন ঝাল ভুনা

উপাদান

■ ৪টি রসুন, খোসা ছড়ানো ও

কুঁচি করা

■ ১টি বড় পেঁয়াজ, খোসা

ছড়ানো ও কুঁচি করা

■ একগুচ্ছ ধনে পাতা, ধোয়া

ও কুচি করা

- ১ চা চামচ হলুদ

■ স্বাদমত লবণ

■ ২ চা চামচ গরম মসলা

■ ১ চা চামচ মরিচ গুঁড়া

■ ১ টেবিল চামচ দই

■ ৩ পাউন্ড মুরগির পিস (চামড়া ছড়ানো)

• ১ টেবিল চামচ নারকেল

কোরা

■ ১টি লেবুর রস

■ ঘি ১ টেবিল চামচ

■ বড় টমেটো ৩ টা খোসা

ছাড়ানো ও কুচি করা

প্রণালী

রসুন, পেঁয়াজ ধনে পাতা, আদা ব্লেন্ড করে পেস্ট করুন। সঙ্গে হলুদ, লবণ, গরম মশলা এবং মরিচ ভালো করে মিশান। একটি বড় সসপ্যানে মৃদু আঁচে ঘি গলিয়ে মসলা পেস্ট দিয়ে ভাজুন। সুগন্ধ ছড়িয়ে না পড়া পর্যন্ত ৩-৪ মি. এভাবে রান্না করুন যাতে পেস্ট মিশে যায়। এরপর টমেটো দই দিয়ে ভালোভাবে নাড়ুন।

মুরগির পিসগুলো এর মধ্যে দিন। ভালোভাবে নেড়ে চেড়ে দিন যাতে গায়ে মসলা লাগে। ৫ মিনিট ভাজুন, তাপ কমিয়ে প্যান ঢেকে অল্প তাপে ২০-৩০ মিনিট ধরে মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করুন।

ঢাকনা খুলুন। তাপ বাড়িয়ে জ্বাল দিয়ে অতিরিক্ত ঝোল কমিয়ে ফেলুন। নারকেল এবং লেবুর রস দিয়ে ২ মিনিট নেড়ে চেড়ে রান্না করুন। (তারপর পরিবেশন বোলে তুলে নিন) পরিবেশন করুন।