টমি মিয়া'স কিচেন কান্ট্রি ক্যাপটেন

উপাদান

■ ১ কেজি মুরগির পিস মাংস

■ ২ কোয়া রসুন কুঁচি

২ চা চামচ লবণ

■ ১ চা চামচ হলুদ বাটা

■ আধা চা চামচ গোল মরিচ গুঁড়া * ৩ টেবিল চামচ ভেজিটেবল

তেল

■ ৩টি বড় পেঁয়াজ টুকরা কুঁচি

করা

■ ২ ফ্রেশ লাল মরিচ বিচি ছাড়ানো ও ভালো ভাবে কুঁচি করে কাটা

■ আধা কাপ পানি

সিঙ্গাপুরী এই রান্নাটি এক সময় ব্রিটিশদের খুবই পছন্দের ছিল। মশলাযুক্ত এই চিকেন ভাজা আলু ও ভাতের সঙ্গে পরিবেশন করা হয়।

১. মুরগির মাংসের সঙ্গে রসুন লবণ, হলুদ, গোল মরিচ ভালো করে মিশিয়ে নিন। ২. সসপ্যানে তেল গরম করে পেঁয়াজের অর্ধেক ভেজে নরম ও বাদামি রং করে প্যান

থেকে বের করে আলাদা করে রাখুন ।

৩. পেঁয়াজের বাকি অর্ধেক ও মরিচ মাঝারি আঁচে ৫ মিনিট ধরে ভাজুন। তারপর

মুরগির মাংস ছেড়ে দিন, সোনালী রং সর্বত্র না হওয়া পর্যন্ত ভাজুন। পানি মিশিয়ে ঢাকনা ঢেকে ১৫-২০ মিনিট ধরে সিদ্ধ করুন ।

৪. ঢাকনা খুলুন এবং শুকানোর জন্য কম তাপে রান্না হতে দিন।

৫. ভেজে রাখা পেঁয়াজসহ পরিবেশন করুন ।