টমি মিয়া'স কিচেন রোগান জোস

উপাদান

■ ১ টেবিল চামচ গুয়ামুরি

■ দই ১ কাপ

৩ টেবিল চামচ ভেজিটেবল তেল

■ ২ সেন্টিমিটার দারুচিনি আধা চা চামচ গোটা লবঙ্গ ১ চিমটি হিং গুঁড়া (ইচ্ছা করলে - ১.৫ কেজি সেদ্ধ মাংস ৫ সেন্টিমিটার কিউব করা

■ লবণ স্বাদমত

■ ৪ চা চামচ পাপরিকা

■ কোয়ার্টার চা চামচ ক্যাপসিকাম কুঁচি

■ দেড় চা চামচ আদা বাটা

১ চা চামচ গরম মসলা

প্ৰণালী

১. খুব সূক্ষ্ম করে গুয়ামুরি মসলা গ্রিন্ডারে পিষে নিন ।

২. একটি বড় প্যানে তেল গরম করুন যখন তেল গরম হবে তখন দারুচিনি ও লবঙ্গ মিশান, তারপর যোগ করুন হিং গুঁড়ো (যদি ইচ্ছা করেন) এবং লবণ দিয়ে নেড়ে চেড়ে রান্না করুন। উচ্চ তাপে ৫ মিনিট ধরে রাখুন, এবার পাপরিকা ও ক্যাপসিকাম দিয়ে মাংসগুলো নাড়ুন। ধীরে ধীরে দই মিশাতে থাকুন। মাংসগুলো খুব জোরে নাড়ুন। উচ্চতাপে রান্না করতে থাকুন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। মাংসগুলো অল্প বাদামি হতে দিন।

৩. মাংসে আদা যোগ করুন দিয়ে নাড়ুন, তারপর ৮৫০ মিলিমিটার পানি ঢেলে ঢেকে দিন। ঢাকনা ঈষৎ খোলা থাকবে। তাপ কমিয়ে

৩০ মিনিট রান্না করুন। তারপর ঢাকনা উল্টো

করে এঁটে দিন এবং অল্প তাপে আরো ৪৫ মিনিট রান্না করুন মাংস নরম না হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়ুন। প্যান এ সর্বক্ষণ কিছু ঝোল রাখুন ।

৪. এবার ঢাকনা তুলুন। গরম মসলা মিশিয়ে দিন। ঝোল গাঢ় সোনালি বাদামি রঙের হবে। যদি ঝোল পাতলা থাকে আরো কিছুক্ষণ জ্বাল দিন।