টমি মিয়া'স কিচেন সিলেটি গোস্ত

উপাদান

= ৪৫০ গ্রাম গরু/ভেড়ার মাংস

= ১৫০ গ্রাম লাল

ক্যাপসিকাম/লঙ্কা বীজ ছড়ানো

এবং টুকরো করা ।

■ ১১৫ গ্রাম পেঁয়াজ টুকরো করা

■ ৪টি বড় রসুনের টুকরো

■ ১ চা চামচ চিংড়ি বা অন্য বড় মাছের পেস্ট

* আধা চা চামচ মরিচ গুঁড়া

■ ৮ টেবিল চামচ ভেজিটেবল

তেল

২ টেবিল চামচ ফিশ সস অথবা ১ টেবিল চামচ সয়া সস সঙ্গে ১ টেবিল চামচ পানি ও কোয়ার্টার চা চামচ চিনিসহ মিশ্রিত

■ নারকেল দুধ ২ টেবিল চামচ

■ ৪টি তাজা শুষ্ক লেবুপাতা

■ ১০-১৫টি তুলসী পাতা কুচি

■ ১০-১৫ পুদিনা পাতা কুচি

প্রণালী

১. মাংস ২-৩ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চওড়া করে টুকরো করুন।

২. ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, চিংড়ি পেস্ট এবং মরিচ গুঁড়া একত্র করে ব্লেন্ডারে নরম করে ব্লেন্ড করুন। এতে এক টেবিল চামচ পানি বা তার কমবেশি যে টুকু প্রয়োজন মনে করেন মিশান । ৩. ফ্রাই প্যানে তেল গরম করুন, গরম হলে মসলা পেস্ট মিশিয়ে ৯-৮ মিনিট ফ্রাই করুন এবং তেল ওপরে উঠে আসতে দিন। ৪. এবার মাংস ও ফিস সস দিয়ে নাড়ুন। ২ মিনিট রান্না করুন, নারকেলের দুধ দিয়ে নাড়ুন, তারপর লবণ দিন। যদি লেবুপাতা সতেজ হয় তবে মাঝখান দিয়ে ছিড়ুন। এবং মধ্যেকার শিরদাড়া ফেলে দিন।

এবার তুলসি ও পুদিনা যোগ করে দিন। আরো একবার নাড়ুন, জ্বাল নিভিয়ে দিন । তারপর পরিবেশন করুন।