টমি মিয়াস কিচেন কিসমিস ল্যাম্ব

ভারতের একটি উন্নত নরম স্বাদের কারি যার সঙ্গে মুঘল বাদশাহদের স্মৃতি জড়িয়ে আছে

উপাদান

৯০০গ্রাম ভেড়ার/গরুর রানের গোস্ত, কিউব করা

১ চা চামচ হলুদ ১ চা চামচ জিরা গুঁড়ো

■ আধা চা চামচ মরিচ গুঁড়ো

■ ২৫০ মিলিমিটার দই

৩টি রসুনের কোয়া ভালোভাবে কুচি করে কাটা

■ ভেজিটেবল তেল

■ ৫০ গ্রাম খোসা ছাড়ানো
বাদাম

■ ৭৫ গ্রাম কিশমিশ ৫০ গ্রাম শুকনো এপ্রিকট

■ লেবুর রস, লবণ স্বাদমত

প্রণালী

১. হলুদ, মরিচ, জিরা, দই এবং রসুনের একত্রে একটি মিকচার তৈরি করুন। মাংসের গায়ে মাখিয়ে দিন। ১ রাতের জন্য ফ্রিজে Marinate (সিরকায় ভেজানো) করুন।

২. একটি প্যানে তেল গরম করুন। ৩-৪ মিনিট ধরে এতে কিশমিশ ও এপ্রিকট (খুবানি) দিন । তারপর সরিয়ে নিয়ে কিচেন টাওয়ালে রেখে ঝেড়ে নিন ।

৩. মাংস প্যানে ভেজে বাদামি করুন। এতে কিশমিশ, এপ্রিকট (খুবানি) এবং বাদাম মিশিয়ে দিন। তারপর ঢাকনা এঁটে অল্প তাপে ধীরে ধীরে ১ ঘন্টা ধরে মাংস ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

৪. লেবুর রস ও লবণ দিন। যদি খুব শুষ্ক হয় তবে আপনি দই দিতে পারেন, স্বাদের জন্য আপনি কলার স্লাইস মিশাতে পারেন।