রেসিপি নং-১৪: বিহারি বটি কাবাব অথেনটিক বিহারী বটি কাবাব রেসিপি
উপকরণ :
১. খাসির মাংস ৫০০ গ্রাম,
২. মরিচ বাটা ১ চামচ,
৩. ধনিয়া গুঁড়া ১ চা চামচ,
৪. গরম মসলা ১ চা চামচ,
৫. লবণ ১ চা চামচ,
৬. আদা বাটা ১ চা চামচ,
৭. রসুন বাটা ১ চা চামচ,
৮. সরিষার তেল ব্রাশের জন্য আধা কাপ,
৯. টালা জিরা গুঁড়া ১ চা চামচ,
১০. সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ।
প্রণালি :
তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মাখিয়ে সারা রাত মেরিনেড করে রেখে দিন।
এরপর কাবারের শিকে গেঁথে কয়লার চুলায় সরিষার তেল ব্রাশ করে ২০ থেকে ৩০ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন।
এরপর সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন