টমি মিয়া'স কিচেন দই কোরমা

উ পা দা ন

■ গরু বা খাসির মাংস দেড় কেজি

■ আদা দেড় ইঞ্চি

■ রসুন কুঁচি ৬ কোয়া

# লবণ স্বাদমত

■ লবঙ্গ ৮টি

■ গরম মসলা আধা চা চামচ

■ হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ

■ লালমরিচ ১ চা চামচ

■ কাঁচামরিচ কুঁচি ২টি

বেরেস্তা আধা কাপ

■ টক দই (ফেটানো) আধা কাপ

■ আস্ত গোলমরিচ ৮টি

■ তেল আধা কাপ

■ কেওড়া ১ চা চামচ

■ পানি ৩ কাপ

■ টমেটো সস ২ টেবিল চামচ

প্রণালী

দইয়ে গরম মসলা বাদে সবগুলো মসলা

একসঙ্গে মেশান। এখন মাংসের সঙ্গে মসলার মিশ্রণটি মিশিয়ে একটি পাত্রে গরম তেলে ভাজতে থাকুন। অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এতে পেঁয়াজ দিন এবং আবার কিছুক্ষণ ভাজুন। এরপর এতে ৩ কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত মৃদু আঁচে রান্না করুন।

সব শেষে এতে গরম মসলা দিয়ে চুলো থেকে নামিয়ে সালাদ ও নানরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।