রেসিপি নং-১৫: খাসির কলিজা কাবাব পারফেক্ট ভাবে খাসির কলিজা ভুনা | Kolija bhuna |
উপকরণ :
১. কলিজা ৫০০ গ্রাম,
২. আলু ২৫০ গ্রাম,
৩. আদা বাটা ২ চা চামচ,
৪. রসুন বাটা ১ চা চামচ,
৫. মরিচ বাটা ১ চা চামচ,
৬. জিরা বাটা ১ চা চামচ,
৭. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ,
৮. গরম মসলা গুঁড়া ১ চা চামচ,
৯. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
১০. টক দই ২ টেবিল চামচ,
১১. কাবাব মসলা ১ চা চামচ,
১২. লবণ ১ চা চামচ,
১৩. তেল ২ টেবিল চামচ,
১৪. বাটার ২ টেবিল চামচ,
১৫. বাঁশের কাঠি ৪টি।
প্রণালি :
কলিজা ৩ সেমি চৌকো টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
বাটার ছাড়া সব উপকরণ দিয়ে কলিজা ১৫ মিনিট চুলার তাপে কষিয়ে পানি শুকিয়ে নিন।
কষানো কলিজা ঠাণ্ডা হলে বাঁশের কাঠিতে প্রথমে কলিজা, তারপর আলু—এভাবে গেঁথে দিন।
বাটার গলিয়ে কলিজা গাঁথা কাঠির ওপর লাগিয়ে দিন।
এবার কাঠি আগুনে ঝলসে গরম গরম পরিবেশন করুন