ল্যাম্ব চপস উইথ জিনজার টমি মিয়া'স কিচেন

উপাদান

■ ৮ টি ভেড়া/গরুর মাংসের চপ

■ ১ চা চামচ মরিচ গুঁড়ো

■ ১টি লেবুর রস

■ ২টি রসুনের কোয়া কুঁচি করা

■ ২ টেবিল চামচ মেথি পাতা

■ ২ ইঞ্চি আদা খন্ড ভালোভাবে টুকরো করা

■ ৩ টেবিল চামচ দধি

■ লবণ পরিমাণমতো

প্রণালী

১. রসুনের কোয়া, মেথি, আদা, মরিচ, লেবুর রস এবং দই একত্রে করে একটি মিশ্রণ তৈরি
করুন।

২. মাংস খন্ডগুলো শিকে গাঁথুন ও মেরিনেট মিশ্রণ দ্বারা গায়ে প্রলেপ মাখুন এবং এক রাতের জন্য ফ্রিজে রাখুন।


ওভেনে রান্না করুন। লবণ দিন পরিমাণমতো।