স্পাইসি মাটন চপ টমি মিয়া'স কিচেন ।

উপকরণ

* খাসির মাংস টুকরো আধা কেজি

■ দই ১ কাপ, কাঁচা মরিচ কুঁচি ৪টা

■ ধনিয়া গুঁড়ো ২ চা চামচ

■ হলুদ গুঁড়ো আধা চা চামচ

■ আদা-রসুন বাটা আধা চা

চামচ

■ মরিচ গুঁড়ো ১ চা চামচ

■ গরম মসলা গুঁড়ো ১ চা

চামচ

■ ডিম ১টা

■ লবণ পরিমাণমতো

- তেল ভাজার জন্য

■ পেয়াজ কুঁচি ২টা

একটি পাত্রে দই, আদা, রসুন বাটা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, কাঁচামরিচ এবং লবণ একসঙ্গে মেশান। সঙ্গে মাংস দিন। ৩ ঘণ্টা ম্যারিনেট (সিরকাসিক্ত ) করুন। কোনো পানি না দিয়ে প্রেশার কুকারে ৫ মিনিট রান্না করুন। নামিয়ে ঠান্ডা করে পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে শুকান। একটি পাত্রে ডিম ভালোমতো ফেটান। কড়াইয়ে তেল গরম করে মাংসের টুকরো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। বাদামি হলে নামিয়ে নিন। পেঁয়াজ কুঁচি ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।