খাসির পাঁজরের কাবাব টমি মিয়া'স কিচেন ।

উপকরণ

■ ৮০০ গ্রাম খাসির পাঁজরের মাংস (হাড়সহ)

■ মারজারিন/চর্বি ১ টেবিল চামচ

■ গাজর ১টি

■ রসুন ১ টি

■ পেঁয়াজ ১টি

■ টমেটো পেস্ট ১ টেবিল চামচ ধনেপাতা ১টি

■ মটরশুঁটি ছোট ১ ক্যান

■ অলিভ অয়েল ৪ টেবিল চামচ

■ ময়দা ৫ টেবিল চামচ

■ মেথিপাতা কুঁচি ১ টেবিল

চামচ

■ লবণ স্বাদমত

■ গোলমরিচ পরিমাণমত

প্রণালী

গাজর ও পেঁয়াজ কুঁচি করুন। রসুন থেঁতলে নিন। একটি পাত্রে মারজারিন/চর্বি ও অলিভ অয়েল গরম করুন। খাসির মাংস ময়দায় মাখিয়ে নিন। এবার তেলে ভাজুন বাদামি রঙ ধরা পর্যন্ত। গোলমরিচ ও লবণ ছিটিয়ে দিন। এবার পাত্রে তুলে নিন ও সবজি দিন। সবজিগুলো মাখান। টমেটো পেস্ট কোয়ার্টার গ্লাস গরম পানি বা স্টকে মিশিয়ে সবজি ও কাবাবের মধ্যে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নাড়ুন। মটরশুঁটি দিন ২০ মিনিট পর। ৪৫ মিনিট রান্না করুন। এরপর মেথিপাতা ছেড়ে দিন। সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।