রেসিপি নং-১৬: খাসির মগজ কাবাব খাসির মগজ ভূনা রেসিপি। Mutton Brain Masala/Mogoj Vuna Recipe.


উপকরণ :

১. সিদ্ধ করে নেওয়া মগজ ৫০০ গ্রাম,

২. বেসন ২ টেবিল চামচ,



৩. আদা বাটা ১ টেবিল চামচ,

৪. রসুন বাটা ১ চা চামচ,

৫. মরিচ বাটা ১ চা চামচ,



৬. হলুদ বাটা আধা চা চামচ,

৭. গরম মসলা গুঁড়া ১ চা চামচ,

৮. কাবাব মসলা ১ চা চামচ,
৯. ডিম ২টি, লবণ ১ চা চামচ,
১০. বিস্কুটের গুঁড়া ১ কাপ,

১১. তেল ১ কাপ।

প্রণালি :

আলু ও মগজ আলাদা আলাদা সিদ্ধ করে নিন। আলু চটকে নিন।

সিদ্ধ মগজ ছুরি দিয়ে কিমা করে রাখুন।

এবার এর সঙ্গে আলু, বেসন, লবণ এবং সব গুঁড়া ও বাটা মসলা মিশিয়ে নিন।

বাটিতে ডিম ফেটিয়ে নিন।

মগজের মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব বানিয়ে নিন।

এবার ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ভেজে গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে