টমি মিয়া'স কিচেন দেশী মাছের কাবাব

উপকরণ

■ যেকোনো বড় মাছ ২ পাউন্ড

■ পেঁয়াজ কোয়ার্টার কাপ (চাক চাক করে কাটা)

■ বাটা রসুন ১ চা চামচ

■ আদা বাটা ১ চা চামচ

■ গরম মসলা ১ চা চামচ

■ লাল মরিচ ১০টা (পেষানো )

■ দই আধা কাপ

■ লবণ ও তেল পরিমাণমতো

প্রণালী

গরম তেলে পেঁয়াজ কুঁচি ভেজে সেটাকে একপাশে সরিয়ে রাখুন। অতিরিক্ত তেল শুকিয়ে ফেলুন। মাছ পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কাটুন। লবণ, ২ চা চামচ দই ও রসুনের মিশ্রণ খুব ভালোভাবে মাছের টুকরায় মাখিয়ে নিন। বাকি দই, বাটা আদা, গরম মসলা, বাটা মরিচ, লবণ ও ভাজা পেঁয়াজ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণে মাছের টুকরোগুলো ঘণ্টাখানেকের জন্য ডুবিয়ে রাখুন। এবার মাছের টুকরোগুলো শিকে গাঁথুন। তেল মেখে মাছের টুকরোগুলো গ্রিল করুন, যতক্ষণ না সেগুলো বাদামি বর্ণ ধারণ করবে। গ্রিলের মাঝামাঝি পর্যায়ে মাছের টুকরোগুলোয় আরো একবার উপরে মিশ্রণটি মাখিয়ে নিতে ভুলবেন না । এভাবেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত
মাছের কাবাব।