রেসিপি নং-১৭: খাসির কাটলেট MuttonCutlet Recipe / খাসির কাটলেট রেসিপি / মিত্র কাফের মতো
উপকরণ :
১. কাটলেটের জন্য খাসির মাংসের মিহি কিমা ২ কাপ,
২. মাংস ছাড়া পাঁজরের হাড় দুই ইঞ্চি চওড়া ও দুই ইঞ্চি লম্বা করে কাটা আট থেকে দশটা,
৩. আদা বাটা ১ টেবিল চামচ,
৪. পেঁয়াজ কুচি আধা কাপ,
৫. জিরা ও ধনিয়া টেলে বাটা দুই চা-চামচ,
৬. কাঁচা মরিচ স্বাদমতো,
৭. লবণ স্বাদমতো,
৮. ভিনেগার দুই চা-চামচ।
প্রণালি :
প্রথমেই সব মসলা এবং ভিনেগার দিয়ে কিমা ম্যারিনেট করে তিন ঘণ্টা রাখুন। এদিকে পাঁজরের হাড়গুলোকে একটু হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। দুই টুকরো পাউরুটি পানিতে ভিজিয়ে চিপে তুলে নিন। ডিম ও পাউরুটি কিমার সঙ্গে মেখে নিন। এবার পাঁজরের হাড়ে চেপে চেপে দিয়ে ডুবন্ত তেলে ভেজে নিন