টমি মিয়া'স কিচেন। মশলাযুক্ত চিংড়ি নারকেল

উ পা দা ন

৪ টে চামচ ভেজিটেবল তেল

■ ১টি বড় পেঁয়াজ স্লাইস করা * ৪টি রসুনের কোয়া নিখুঁতভাবে কুঁচি করে কাটা

২ চা চামচ ধনে গুঁড়া

- ১ চা চামচ হলুদ

১ চা চামচ মরিচ গুঁড়া * আধা চা চামচ আদা কুঁচি

• পরিমাণ মতো লবণ

কোয়ার্টার চা চামচ কালো

গোলমরিচ

* দুই টেবিল চামচ ভিনেগার ।

* ১ টেবিল চামচ লেবুর রস * নারিকেল দুধ ঘনভাবে মিশ্রিত।

২ টেবিল চামচ টমেটো পেস্ট

■ ৫০০ গ্রাম টাটকা চিংড়ি (অর্ধসিদ্ধ খোসা ছড়ানো)

■ ধনে পাতা, লেবুর স্লাইস

বাংলাদেশে চিংড়ি প্রচুর পাওয়া যায় এবং তা বেশিপ্রিয়। এই রেসিপি দ্রুত প্রস্তুতযোগ্য, সহজ ও সুস্বাদু। এটি উচ্চমান সম্পন্ন লাল রংয়ের গরম গরম মুখরোচক খাদ্য ।

প্ৰণালী

১. ডিপ ফ্রাইপেনে তেল গরম করুন। রসুন মেশান এবং সুগন্ধ ছড়িয়ে না পড়া পর্যন্ত ১ মিনিট ধরে ভাজুন। তারপর পেঁয়াজ মিশিয়ে পাঁচ মিনিট ধরে বা তার কিছু বেশি সময় ধরে নরম ও বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

২. একটি বোলে সকল মশলা মিশিয়ে রাখুন। লবণ ও গোল মরিচ ভিনেগারের মধ্যে নেড়ে পেস্ট করুন।

৩. এবার গরম ভাজা উপাদানের সঙ্গে এগুলো মিশিয়ে ফেলুন এবং তিন মিনিট ধরে বেশ করে নাড়তে থাকুন ।

৪. এবার নারকেল দুধ, লেবুর রস এবং টমেটো পেস্ট মিশিয়ে ৫ মিনিট ধরে নাড়তে থাকুন ততক্ষণ যতক্ষণ এগুলো সিদ্ধ না হয় ।

৫. চিংড়ির সঙ্গে ১ মিনিট ধরে নাড়ুন বেশ গরম না হওয়া পর্যন্ত তারপর ভাতের পাতে সুন্দর করে ধনে পাতা ও লেবুসহ পরিবেশন করুন ।