ধনে মাছ টমি মিয়া'স কিচেন ।

উপাদান



■ শোল বা এই জাতীয় বড়

মাহু ৪ পাউন্ড

- রসুন ৮ কোয়া

■ মরিচ ৩টি

■ আদা ১ ইঞ্চি করে কাটা

■ মাঝারি সাইজের এক মুঠো

ধনেপাতা

■ ধনে গুঁড়ো ১ চা চামচ

■ ব্রাউন সুগার ১ চা চামচ

- হলুদ ১ চা চামচ

■■ কালো সদোনা আধা চা চামচ

মেথিদানা আধা চা চামচ

■ লবণ পরিমাণমতো

■ লেবুর রস আধা কাপ

■ ভোজ্য তেল আধা কাপ

■ পেঁয়াজ ২ কাপ কুঁচি করে কাটা

■ টমেটো ১ কাপ কুঁচি করে কাটা

■ গরম মসলা আধা চা চামচ

প্রণালী

|

শুরুতেই ওভেন ৪০০° সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিন। মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। মাছের মধ্যে ১ চা চামচ লবণ ছিটিয়ে দিন। রসুন, মরিচ, আদা, অর্ধেক ধনেপাতা, ধনে গুঁড়ো, চিনি, হলুদ, সর্ষেদানা, মেথি দানা, লবণ ও লেবুর রস দিয়ে মসৃণ একটি মিশ্রণ তৈরি করুন। প্রয়োজনে কিছুটা পানিও দিতে পারেন। বাদামি বর্ণ ধারণ করা পর্যন্ত পেঁয়াজ ভেজে নিন। এবার তৈরি করা মসৃণ মিশ্রণটি এতে ঢালুন। যতক্ষণ পর্যন্ত না অধিকাংশ পানি বাষ্পীভূত হয়, ততক্ষণ মিশ্রণটি সেদ্ধ করুন। এবার এতে টমেটো ও গরম মসলা যোগ করুন। আরো ২ মিনিট ভেজে মিশ্রণ নামিয়ে নিন । মাছের একপাশে মিশ্রণটি মাখান। এক থেকে দেড় কাপ মাছের ভেতর দিকে মাখিয়ে নিন। এরপর বাকি মসলাটুকু পুরো মাছে ভালোভাবে মাখিয়ে নিন। ভালোভাবে ঢাকনা দিয়ে মাছ ২৫ মিনিট তাপিয়ে নিন।