রেসিপি নং-১৯: মাটন রেজালা || খাসির মাংসের রেজালা || Mutton Rezala ||




উপকরণ :

১. খাসিরমাংস ১ কেজি,

২. পেঁয়াজবাটা ১ কাপ,

৩. আদাবাটা ২ টেবিল চামচ,

৪. রসুনবাটা ১ চা-চামচ,

৫. টকদই ১ কাপ,

৬. পোস্তদানাবাটা ১ চা-চামচ,

৭. কাজুবাদামবাটা ২ টেবিল চামচ,

৮. জয়ফল ও জয়ত্রীবাটা ১ চা-চামচ,

৯. গরমমসলা পরিমাণমতো,

১০. গোলমরিচ ৮ থেকে ১০টি,

১১. তেজপাতা ২ থেকে ৩টি,

১২. শুকনা মরিচ ৪টি,

১৩. কাঁচা মরিচ ১০টি,

১৪. ক্রিম আধা কাপ,

১৫. জাফরানে ভেজানো দুধ ১ কাপ,

১৬. আলুবোখারা ১০টি,

১৭. কেওড়াপানি ২ থেকে ৩ ফোঁটা,





১৮. চিনি, লবণ ও তেল পরিমাণমতো,

১৯. পরিবেশনের জন্য কিশমিশ, কাজুবাদাম, আমন্ড ও পেস্তাবাদাম ইচ্ছামতো।
প্রণালি :


মাংস পরিষ্কার করে ধুয়ে লবণ ও দই মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তেলের মধ্যে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এর মধ্যে একে একে সব বাটা মসলা, গরমমসলা, ভিজিয়ে রাখা শুকনা মরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। এবার তাতে মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ না হলে প্রয়োজনে গরম পানি ব্যবহার করুন। মাংস সিদ্ধ হলে জাফরানে ভেজানো দুধ, ক্রিম, কেওড়াজল, আলুবোখারা, কাঁচা মরিচ, স্বাদমতো চিনি দিয়ে দমে রাখতে হবে কিছুক্ষণ। ওপরে তেল উঠে এলে কাজুবাদাম, আমন্ড, কিশমিশ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।