রেসিপি নং-২০: খাসির লেগ রোস্ট শাহী লেগ রোস্ট-আস্ত রানের রোস্ট || Mutton / Lamb Leg Roast
উপকরণ :
১. খাসির রান ১টি,
২. টকদই ১ কাপ,
৩. আদাবাটা ১ টেবিল চামচ,
৪. রসুনবাটা ১ টেবিল চামচ,
৫. পেঁয়াজবাটা ১ টেবিল চামচ,
৬. তেল আধা কাপ,
৭. ঘি আধা কাপ,
৮. এলাচি ৪টি,
৯. দারুচিনি ২ টুকরা,
১০. জয়ত্রী সিকি চা-চামচ,
১১. লবণ ১ টেবিল চামচ,
১২. গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ,
১৩. পেঁয়াজকুচি ১ কাপ
প্রণালি :
খাসির আস্ত রান ধুয়ে একটি কাঁটা চামচ দিয়ে কেঁচে নিতে হবে। ঘি ও পেঁয়াজকুচি ছাড়া সব
উপকরণ একসঙ্গে মাংসে মেখে কম আঁচে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে তেল বেরিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। খাসির রান মাঝে মাঝে উল্টে দিয়ে সেদ্ধ করতে হবে। এবার পেঁয়াজকুচি ও ঘি দিয়ে ভেজে মাংসের সঙ্গে মেখে আবারও সামান্য পানি দিয়ে মাংস নেড়ে ভেজে নামাতে হবে।