রেসিপি নং-২৪: মুরগির মাংসের টিক্কা রেসিপি
উপকরন এবং পরিমাণ :
১. মুরগির মাংসের কিমা ২ কাপ, ২. পেঁয়াজ বাটা আধা কাপ, ৩. কাঁচা মরিচ ৩টি,
৪. রসুন বাটা ১ টেবিল চামচ,
৫. আদা বাটা ২ টেবিল চামচ,
৬. সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ,
৭. ঘি ৩ টেবিল চামচ,
৮. টকদই আধা কাপ,
৯. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
১০. গরম মসলা গুঁড়া ১ চা চামচ,
১১. কাজু ও পোস্ত বাটা একসঙ্গে মিলিয়ে ৩ টেবিল চামচ,
১২. লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রনালী:
১. মুরগির কিমা, লবণ, আদা বাটা দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট মার্বেলের মতো বল করে ২০ মিনিট রেখে দিন৷
২. এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু ও পোস্ত বাটা দিয়ে মসলা ভুনে বলগুলো দিন। সঙ্গে দই দিয়ে কষান। পানি দেওয়া যাবে না।
৩. ঘন হয়ে এলে কাঁচা মরিচ, ঘি, গরম মসলা গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন ।
(Chicken Recipe in Bengali )