রেসিপি নং-২৬: মুরগির সুস্বাদু কাবাব রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগির মাংসের কিমা ২ কাপ,

২. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ৩. রসুন বাটা ১ টেবিল চামচ,

৪. আদা বাটা ১ টেবিল চামচ,

৫. সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ,

৬. টকদই ৪ টেবিল চামচ,

৭. পেঁয়াজ কুচি আধা কাপ, ৮. কাজু কুচি ১ টেবিল চামচ, ৯. পেস্তা কুচি ১ টেবিল চামচ,

১০. কিশমিশ কুচি ১ টেবিল চামচ,

১১. জিরা, ধনে,

১২. গরম মসলা একসঙ্গে টালা গুঁড়া ১ টেবিল চামচ,

১৩. টোস্টের গুঁড়া পরিমাণমতো,

১৪. ডিমের সাদা অংশ ৩টি,

১৫. লবণ পরিমাণমতো।





প্ৰস্তুত প্রনালী :



১. মুরগির মাংসের কিমার সঙ্গে টোস্টের গুঁড়া,ডিমের সাদা অংশ ও সয়াবিন তেল ছাড়া সব উপকরণ মেখে চপের আকারে গড়ে নিন।


২. ডিমের মধ্যে চুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিন।

রেসিপি নং-২৭: মুরগির চাইনিজ সিজলিং রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, ২. ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ,

৩. মাখন ৩ টেবিল চামচ,

৪. কাঁচা মরিচ ৩টি,


৫. রসুন কুচি ৩ টেবিল চামচ, ৬. আদা কুচি ২ টেবিল চামচ, ৭. ময়দা ৪ টেবিল চামচ, ৮. ডিমের সাদা অংশ ২টি,

৯. সয়াবিন তেল আধা কাপ, ১০. সিজলিং ডিশ ১টি,





১১. টমেটো সস ২ টেবিল চামচ,

১২. চিলি সস ৩ টেবিল চামচ, ১৩. লবণ পরিমাণমতো।

প্ৰস্তুত প্রনালী :

:

১. মুরগির মাংস আঙুলের মতো লম্বা করে কেটে নিন। মাংসের সঙ্গে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মেখে ডুবো তেলে ভেজে নিন ।

২. কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ ও মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ, কাঁচা মরিচ, টমেটো সস ও চিলি সস দিয়ে নামিয়ে নিন।

৩. সিজলিং ডিশ গ্যাসের চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে বাটার ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে পরিবেশন করুন।