রেসিপি নং-২৮: দম মুরগি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগি ২টি (দুই কেজি) ২. পেঁয়াজ কুচি ২ কাপ,

৩. আদা মিহি কুচি ১ টেবিল চামচ, ৪. রসুন কুচি ১ টেবিল চামচ, ৫. কাঁচা মরিচ ফালি ৪টি,

৬. শুকনা মরিচ ফালি ৩ টি,

৭. শুকনা মরিচগুঁড়া ১ ১/২ চা চামচ ৮. গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,

৯. বেরেস্তা আধা কাপ,

১০. গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,

১১. জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ,

১২. দারুচিনি ৪ টুকরা,

১৩. এলাচি ৪টি, লবঙ্গ ৪টি,

১৪. তেজপাতা ২টি,

১৫. হলুদ গুঁড়া আধা চা-চামচ,

১৬. টমেটো বড় করে কাটা ১ কাপ,

১৭. লবণ পরিমাণমতো,

১৮. মাঠা ৪ কাপ,

১৯. মিষ্টিদই ২ টেবিল চামচ

২০. সরিষার তেল ১ কাপ।

প্ৰস্তুত প্রনালী :


মুরগি পরিষ্কার করে পছন্দমতো টুকরা করে হলুদ, লবণ, দই ও মাঠা দিয়ে মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন সেদ্ধ না হয়। হাঁড়িতে তেল, পেঁয়াজ, আদা ও রসুন বিছিয়ে মাংস সমান করে বিছিয়ে দিন। বেরেস্তা ও গরমমসলার গুঁড়া বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দেওয়ার পর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে ১ ঘণ্টা অল্প জ্বালে রান্না করুন। ঝোল কমে এলে বেরেস্তা ও গরমমসলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রাখুন,যতক্ষন পর্যন্ত বেরেস্তা ঝোলের সাথে না মিশে। ঝোল কমে মাখা মাখা হলে নামিয়ে নিন।