রেসিপি নং-২৯: কাঁচা ঝালে মুরগি ভুনা রেসিপি

উপকরন এবং পরিমাণ :


১. মুরগি ১টি (টুকরা করে কাটা), ২. আদা পেস্ট ১ চা চামচ,

৩. রসুন পেস্ট ২ চা চামচ, ৪. পেঁয়াজ পেস্ট ৩ টেবিল চামচ,

৫. পেঁয়াজকুচি ১ কাপ,

৬. জিরা পেস্ট ১ চা চামচ,

৭. ধনিয়াগুঁড়া ১ চা চামচ,

৮. হলুদগুঁড়া ১.৫ চা চামচ,

৯. কাঁচামরিচ পেস্ট (কাঁচা ও পাকা) ৮টি,

১০. লেবুর রস ১ চা চামচ,

১১. এলাচ ৩টি,

১২. দারুচিনি ১.৫ ইঞ্চি,

১৪. লবণ স্বাদমতো,

১৫. ঘি ১ চা চামচ,

১৬. কাঁচা ও পাকা মরিচ ৪-৫টি।







প্ৰস্তুত প্রনালী :

মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে অল্প আদা, রসুন ও লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি একটু লাল করে ভেজে মাংসগুলো দিয়ে কষাতে থাকুন। এবার সব মসলা দিয়ে অল্প পানিসহ কষাতে হবে। আলুও দিতে পারেন ২-৩টি।

মসলার গন্ধ চলে গেলে অল্প পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হলে কাঁচা ও পাকা মরিচ দিয়ে দমে দিতে হবে। নামানোর আগে এক চামচ ঘি দেবেন।