রেসিপি নং-৩৭: চিলি চিকেন রেসিপি

উপকরন এবং পরিমাণ :

হাড়ছারা মুরগির মাংস লম্বা টুকরা করা ২কাপ

রেড চিলি সস ১টে চামচ

গ্রিন চিলি সস ২ চা চামচ,

টোম্যাটো সস ১ টে চামচ সয়াসস ২ টেবিল চামচ

শুকনা মরিচ হাতে গুড়ো করে নেয়া ১/২ চা চামচ আদা-রসুন বাটা ২ চা চামচ

সামান্য লবন

১। এইসব একসাথে ৩০ মিনিট মেখে রেখে দিন। মনে রাখবেন সস গুলাতে লবন মেশানো থাকে, তাই সাবধানে বাড়তি লবন দিতে হবে।

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,


পিয়াজ বড় কিউব কাটা ১ টি


আদা-রসুন মিহি কুচি এক চা চামচ,

লবণ স্বাদমতো

শুকনা মরিচ ২ টি

সয়াসস ১ চা চামচ,

লেবুর রস ২ চা চামচ

তেল ২ টে চামচ

চিনি ১/৪ চা চামচ

গোলমরিচ গুড়া ১/২ চাচামচ

টেস্টিং সল্ট ১ চিমটি

ক্যাপসিকাম ফালি ১/২ কাপ

চিকেন স্টক ১/২ কাপ (না থাকলে পানি )

গ্রীন স্প্রিং অনিওন কুচি/পেঁয়াজ কলি ১ মুঠো

প্ৰস্তুত প্রনালী :

১। কড়াইতে তেল গরম হলে শুকনা মরিচ ফোঁড়ন দিয়ে আদা-রসুন কুচি দিয়ে একটু ভেজে তাতে মেখে রাখা মুরগির মাংস দিয়ে অল্প আঁচে মিনিট ৫ ধরে ভাজা ভাজা করুন । তারপর পেঁয়াজ ও ক্যাপসিকাম ফালি দিয়ে ১/২ কাপ পানি দিন। এবার একে একে চিনি, গোলমরিচ গুড়া, টেস্টিং সল্ট দিয়ে মিশিয়ে দিন।

২। পেঁয়াজ একটু নরম হলে কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে হাঁড়িতে ঢেলে দিন। ঘন হয়ে এলে লেবুর রস ও স্প্রিং অনিওন দিয়ে নেড়ে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল চিলি চিকেন । আপনারা ফ্রাইড রাইস দিয়ে এটি খেতে পারেন।