রেসিপি নং-৪৭: মুরগির মাংসের ঝাল ফ্রেইজি রেসিপি

উপকরন এবং পরিমাণ :

ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রাম, টমেটো কুচি ১ কাপ,

টমেটো সস আধা কাপ, চিলি সস ৩ টেবিল চামচ,

লবণ পরিমাণমতো,

কাঁচা মরিচ ফালি ৪টি,

রসুন বাটা ১ চা চামচ,

আদা বাটা ২ চা চামচ,

সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ,

টকদই ৪ টেবিল চামচ,

ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ,

মরিচ গুঁড়া ২ চা চামচ,

তেজপাতা ২টি,

ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্ৰস্তুত প্রনালী :


১. কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন। ২. মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন। ৩. মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন