রেসিপি নং-৫: খাসির মাংসের স্টেক তৈরির রেসিপি Bangladeshi Beef Steak Recipe

উপকরণ :

১. খাসির মাংস ১ কেজি,

২. মরিচ গুঁড়া ১ চা চামচ,

৩. লবণ পরিমাণমতো, ৪. সয়া সস ২ টেবিল চামচ,


৫. তেল ৬ টেবিল চামচ,

৬. ঘি ২ টেবিল চামচ,

৭. শসা ১টি,

৮. গাজর ১ টি,

৯. টমেটো ১ টি।

প্রণালি :


প্রথমে একটি পাত্রে মাংস টুকরা করে মরিচ গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১ ঘণ্টা। বেকিং ট্রে তে তেল ঢেলে ছড়িয়ে দিতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে। ওভেনে ২৫০ তাপে বা ম্যাক্স এ দিয়ে ট্রে সহ প্রিহিট করতে হবে ৫ মিনিট। তেল গরম হয়ে এলে ট্রে বের করে
মাংস সাজিয়ে ওভেনে ১০ মিনিটের জন্য দিতে হবে। তারপর ৭ মিনিটের মাথায় ট্রে বের করে মাংস উল্টিয়ে ঘি দিয়ে ব্রাশ করে উপরের তাকে ৩ মিনিট এর জন্য দিতে হবে। এরপর নামিয়ে শসা, গাজর টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু খাসির স্টেক।