রেসিপি নং-৫৮: কাটা মসলার মাংস

উপকরণ :১. গরুর সিনার বা রানের মাংস মাংসের টুকরা ২ কেজি,২. পেঁয়াজ টুকরা ২ কাপ,৩. আদা মিহিকুচি ২ টেবিল-চামচ,৪. রসুনকুচি দেড় চা-চামচ,৫. শুকনামরিচ ১২টি। এলাচ ৮টি,৬. দারুচিনি ২ সে.মি. ৬ টুকরা,৭. তেজপাতা ২টি, ৮. গোলমরিচ ১ চা-চামচ,৯. তেল এককাপ এবং এককাপের চারভাগের একভাগ, ১০. সিরকা আধাকাপ বা টক দই ১ কাপ,১১. লবণ স্বাদমতো।

প্রণালি :
গরুর সিনার এবং রানের মাংস চর্বি ছাড়িয়ে টুকরা করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিন।
হাঁড়িতে মাংস এবং সব উপকরণ মেশান। ঢাকনা দিয়ে মৃদু আঁচে দুই থেকে তিন ঘণ্টা রান্না করুন।
মাংস সিদ্ধ হলে এবং পানি শুকালে খুব মৃদু আঁচে একঘণ্টা দমে রেখে দিন।
নামিয়ে পরিবেশন
করুন। এখানে প্রায় ১২ থেকে ১৪ জনের জন্য হবে