রেসিপি নং-৫৯:গরুর মাংসের কাঠি কাবাব Beef Kathi Kabab || গরুর মাংসের কাঠি কাবাব সহজ রেসিপি।

উপকরণ :১. গরুর মাংসের কিমা আধা কেজি,২. ডিম একটি,৩. পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ,৪. আদা বাটা এক চা চামচ,৫. রসুন বাটা এক চা চামচ,৬. ঘি দুই টেবিল চামচ,৭. কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ,৮ কাঁচামরিচ কুচি চার-পাঁচটি,৯. জয়ফল গুঁড়া আধা চা চামচ,১০. জয়ত্রী গুঁড়া আধা চা চামচ,১১. কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ,১২. কাঁচা পেঁপে বাটা দুই চা চামচ,১৩. লবণ স্বাদমতো,১৪. কাঠি পরিমাণমতো প্রণালি :
প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ডিম, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ঘি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম, কাঁচা পেঁপে ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মেরিনেটের জন্য মাংসের মিশ্রণ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর কাঠের কাঠির মধ্যে মুঠো করে মাংসের মিশ্রণ লাগিয়ে নিন। প্যানে ঘি গরম করে এগুলো ভাজতে থাকুন৷ দুই পাশ বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের কাঠি
কাবাব।