রেসিপি নং-৬০: গরুর মাংসের শিক কাবাব

উপকরণ :১. হাড় ছাড়া গরুর মাংস এক কেজি,২. আদা বাটা এক চা চামচ,৩. রসুন বাটা এক চা চামচ,৪. জিরা গুঁড়া এক চা চামচ, ৫. মরিচের গুঁড়া এক চা চামচ,৬. ধনিয়া গুঁড়া এক চা চামচ,৭. গরম মসলা গুঁড়া এক চা চামচ,৮. কাঁচামরিচ কুচি চার/পাঁচটি,৯. নারিকেল কুচি দুই টেবিল চামচ,১০.ধনিয়পাতা কুচি দুই টেবিল চামচ,১১. লবণ স্বাদমতো। প্রণালি :
প্রথমে একটি ব্লেন্ডারে হাড় ছাড়া গরুর মাংস, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ কুচি, নারকেল কুচি, ধনিয়াপাতা কুচি ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। পানি দেবেন না। এবার ব্লেন্ড করা এই মিশ্রণ মেরিনেটের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এর পর মাংসের মিশ্রণ শিকে গেঁথে কয়লার
চুলায় উল্টেপাল্টে সেঁকে নিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু শিক
কাবাব।